বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা, নেই কোন বাংলাদেশী-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আইসিসির ম্যাচ অফিশিয়ালদের এই তালিকায় নাম আছেন ১৬ জনের।দুর্ভাগ্যবশত এবারের আসরেও আম্পায়ারিং এর দায়িত্বে থাকছেন কোন বাংলাদেশী আম্পায়ার।

যে ১৬ জন আম্পায়ার আসন্ন বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন তারা হলেন: জোয়েল উইলসন, কুমার ধর্মসেনা, ল্যাংটন রুজেরে, মারাইস এরাসমাস, মাইকেল গফ, নিতিন মেনন,আলিম দার, এহসান রাজা, ক্রিস্টোফার ব্রাউন, ক্রিস্টোফার গ্যাফানি, রিচার্ড কেতলবরোহএক্স রডনি টাকার,আদ্রিয়ান হোল্ডস্টক, পল রেইফেল, পল উইলসন ও রিচার্ড লিংওর্থ।

এছাড়া ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাবে ডেভিড বুন, ক্রিস্টোফার ব্রড,এন্ড্রু ফাইক্রফট ও রঞ্জন মাদগালেকে।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২২ অক্টোবর
স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »