নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মাঝে গুঞ্জন উঠেছিল অবসর ভেঙ্গে আবারো ইংলিশ জাতীয় দলে ফিরতে যাচ্ছেন অলরাউন্ডার মঈন আলী।কোচ ব্র্যান্ডেন ম্যাককুলামের একটি বক্তব্যে তেমনটাই আভাস পাওয়া গিয়েছিল। তবে এবার সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে মঈন নিজেই জানিয়ে দিয়েছেন, অবসর ভেঙ্গে টেস্ট ফরম্যাটে তার ফেরার কোন সম্ভাবনাই নেই।
২০২১ সালের সেপ্টেম্বর মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মঈন আলী।বয়স এবং টেস্ট ফরম্যাটে নিজের মনযোগ ধরে রাখতে না পারার কারণ দেখিয়ে অবসরের ঘোষণা দেন এই ইংলিশ অলরাউন্ডার।
ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর ব্র্যান্ডেন ম্যাককুলাম জানিয়েছিলেন অবসর ভেঙ্গে আবারো ফিরতে পারেন মঈন। তবে এবার ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে মঈন এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন তার বক্তব্যে।
ডেইলি মেইলকে মঈন জানান:
ম্যাককালাম আমাকে ফোন দিয়েছিল। টেস্টে ফেরা নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি। তাকে আমি বলেছি, আমার টেস্ট ক্যারিয়ার শেষ। সে আমার অনুভূতি বুঝতে পেরেছে। টেস্ট অনেক পরিশ্রমের খেলা, আর আমার বয়স এখন ৩৫।
