নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ঘাম ঝরানো জয় পেয়েছে অস্ট্রেলিয়া। কিউইদের ছুঁড়ে দেয়া মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই ৫ উইকেট হারায় অজিরা। তবে ক্যামেরুন গ্রিন আর অ্যালেক্স ক্যারির দুর্দান্ত ব্যাটিংয়ে ২ উইকেটের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল অজিরা।
কেয়ার্নসে ২৩৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ৫ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার দেখাদেখি একে একে পথ ধরেন স্টিভেন স্মিথ ও মার্নাস ল্যাবুশেন।
সতীর্থদের দেখানো পথে হেঁটেছেন মার্কাস স্টইনিসও। একপ্রান্ত আগলে রাখা ডেভিড ওয়ার্নার ২০ রান করে ফিরলে ৪৪ রানেই ৫ উইকেট হারায় অজিরা। এরপর হাল ধরেন গ্রিন ও উইকেটকিপার ব্যাটার আলেক্স ক্যারি।
দুজন মিলে জয়ের বন্দরে নোঙ্গর করান দলকে। ক্যারির ব্যাট থেকে এসেছে ৮৫ রান। গ্রিনের অপরাজিত ছিলেন ৮৯ রানে। তাতে ৫ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই মার্টিন গাপটিলের (১৯ বলে ৬) উইকেট হারায় নিউজিল্যান্ড। শুরুর এই ধাক্কা সামলে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান কেন উইলিয়ামসন এবং ডেভন কনওয়ে। তবে দুঃখের ব্যাপার দু’জনই হাফসেঞ্চরির দ্বারপ্রান্তে গিয়েও বঞ্চিত হয়েছেন।
কনওয়ে সাজঘরে ফিরেছন ৪৬ রান করে। অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৪৫ রান। এরপর লাথাম খেলেন ৫৭ বলে ৪৩ রানের এক ইনিংস। শেষে ড্যারেল মিচেলোর ২৬ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩২ রান তুলে নিউজিল্যান্ড।
