বিশ্বকাপের প্রস্তুতির জন্য কনক্রিটের উইকেট বানাচ্ছে বিসিবি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে, সেখানকার বাউন্সি উইকেটের সাথে নিজেদের মানিয়ে নেয়ার লক্ষ্যে মিরপুরে একাধিক কনক্রিট উইকেট তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি।

আজ (মঙ্গলবার) গণমাধ্যমকে এই খবরটি নিশ্চিত করেছে বিসিবির পরিচালনা বিভাগ।

বিদেশের মাটিতে, বিশেষ করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড,নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দেশের বাউন্সি উইকেটে রিতীমত খাবি খেতে হয় বাংলাদেশের ব্যাটারদের। মুলত দেশীয় মন্থর উইকেট গুলোতে খেলতে অভ্যস্ত বেঙ্গল ক্রিকেটারদের জন্য, ওইধরনের উইকেটে মানিয়ে নেওয়াটা বেশ কঠিন হয়ে যায়। বিদেশের বাউন্সি উইকেটের সাথে মানিয়ে নিতে কনক্রিট উইকেটে ক্রিকেটারদের অনুশীলন ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জন্য প্রস্তুতি সরূপ এই উইকেট বানানো হচ্ছে বলে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফিস।

এই ব্যাপারে নাফিস  বলেন: বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট থেকে আমাদের কাছে দুইটা-তিনটা কংক্রিট উইকেটের কথা বলা হয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা বিভিন্ন দেশে যখন বৃষ্টির মৌসুম থাকে, তখন তারা কিন্তু কংক্রিটের উইকেটে অনুশীলন করে। আমরা কিন্তু আমাদের জাতীয় দলের বেশ কয়েক বছর ধরে অনুশীলনে দেখছি খেলোয়াড়রা মার্বেল স্লেভের ওপর ব্যাটিং করে। এতে বলের গতি বেশি থাকে এবং ভালো বাউন্সার পাওয়া যায়। 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »