সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন রায়না

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

একসময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন সাবেক ভারতীয় ব্যাটার সুরেশ রায়না। তবে ফর্মের পড়তির কারণে শেষবারের নিলামে কোনো দল তার ব্যাপারে আগ্রহ দেখায়নি। তাই আপাতত তাই আইপিএলকে বিদায় বলে দিয়েছেন রায়না। খেলবেন বাহিরের লিগগুলো।

রায়নার এই বিদায়ে কার্যত দেশের হয়ে সব ধরনের ক্রিকেটের সাথে তার সম্পর্ক ছিন্ন হলো। এর ফলে ভারতের হয়ে আর কোনো ধরনের ক্রিকেটেই দেখা যাবে না বাঁহাতি এই ব্যাটারকে। তবে খেলবেন বাহিরের দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো।

টি-টোয়েন্টির যুগের সাথে তাল মিলিয়ে আইপিএলের সাথে টেক্কা দিতে বিশ্বের প্রায় সব দেশেই এখন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লীগ চালু হয়েছে। সেসব লিগেই আপাতত মনোযোগ দিবেন রায়না। সাউথ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চান এই বাঁহাতি ব্যাটার।

ভারতীয় ক্রিকেটারদের অবশ্য দেশের বাইরে কোনো লিগে খেলতে দেয় না বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এজন্য বোর্ডের সঙ্গে তারা চুক্তিবদ্ধ। রায়না সেই চুক্তিও বাতিল করে দিবেন। উত্তর প্রদেশ থেকে অনাপত্তিপত্রও নিয়েছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।

রায়না বলেন, “আমি আরও দুই থেকে তিন বছর ক্রিকেট খেলে যেতে চাই। উত্তর প্রদেশের ক্রিকেটে নতুন নতুন কিছু ক্রিকেটার উঠে আসছে। আমি এর মধ্যেই উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশান থেকে অনাপত্তিপত্র নিয়েছি। বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ এবং সহ-সভাপতি রাজিব শুক্লাকেও আমি আমার সিদ্ধান্তের ব্যাপারে বলেছি।”

“আমি রোড সেফটি সিরিজে খেলবো। সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিগুলো আমার সঙ্গে যোগাযোগ করেছে। তবে এখনও সিদ্ধান্ত নেইনি।”

ভারতের হয়ে ১৮টি টেস্ট, ২২৬টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি খেলেন রায়না। এর মধ্যে ওয়ানডেতে পাঁচ হাজার ৬১৫ রান ও টি-টোয়েন্টিতে এক হাজার ৬০৫ রান করেন তিনি। ২০২০ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »