নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে এশিয়া কাপে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। শারজাহতে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ অধিনায়ক সাকিবের জন্য দারুণ একটি মাইলফলকের ম্যাচ হতে চলেছে এটি। টি-টোয়েন্টি ক্যারিয়ারের শততম ম্যাচে মাঠে নামতে চলেছেন তিনি। এ ছাড়া তৃতীয় মেয়াদে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করতে চলেছেন তিনি।
বাংলাদেশ একাদশঃ সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাইম শেখ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
