নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এই তো ঘন্টাকয়েক আগের কথা। আফগানিস্তানের বিপক্ষে চলতি এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে, ৮ উইকেটের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হয়েছে শ্রীলঙ্কা। আফগানদের বিপক্ষে নাস্তানাবুদ হওয়ার পর, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়কের কথাবার্তা শুনে বোঝার উপায় নেই, আফগানদের বিপক্ষে কিছুক্ষণ আগেই বাজেভাবে হেরে এসেছে তার বাহিনী।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে লঙ্কান অধিনায়ক “দাসুন শানাকা” নিজেদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশকে আমলেই নেননি! বাংলাদেশকে খাটো করে তার বক্তব্যে তিনি বলেছেন, আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ তাদের কাছে অনেক সহজ প্রতিপক্ষ! আর তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে বাড়তি চাপ তাদের নেই।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে জয়ের বিকল্প আর কিছু ভাবতে নারাজ লঙ্কান অধিনায়ক। শুধু তাই নয়, এখনো চলতি এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন তিনি। যদিও আজকের ম্যাচে বড় ব্যবধানে হেরে, নেট রান রেটে বেশ খানেকটা পিছিয়ে পড়েছে দলটি। তবুও বাংলাদেশের বিপক্ষে বড় জয় দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া শানাকা বাহিনী।
- লঙ্কান অধিনায়কের চোখে বাংলাদেশ শিবিরে সাকিব-মোস্তাফিজ ব্যাতিত আর কোন বিশ্বমানের বোলার নেই। আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে যেমন পরিস্থিতিতে পড়তে হয়েছে, তেমনটা বাংলাদেশের বিপক্ষে হবে না বলে মনে করেন লঙ্কান দলপতি।
এই বিষয়ে শানাকা বলেন: আফগানিস্তানের বোলিং বিভাগ বিশ্বমানের। বাংলাদেশের মোস্তাফিজ আর সাকিব ব্যাতিত আর তেমন কোন বিশ্বমানের বোলার নেই। তাই আফগানিস্তানের বিপক্ষে তূলনা করতে গেলে আমাদের কাছে বাংলাদেশ তূলনামূলক সহজ প্রতিপক্ষ।
বাংলাদেশের বিপক্ষে অতিতে খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সহজে ম্যাচ জিততে চান শানাকা।
তিনি আরো যোগ করেন: বাংলাদেশের বিপক্ষে এর আগে আমরা অনক ম্যাচ খেলেছি। তাদের খেলোয়াড়দের সমন্ধে আমাদের ভাল ধারণা আছে। ওদের বিপক্ষে আমাদের পূর্বের ম্যাচ খেলার অভিজ্ঞতা ও ধারণা গুলো আমাদের পরিকল্পনা সাজাতে সাহায্য করবে।আপাতত আমরা জয়ের বিকল্প আর কিছু ভাবছি না।
প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে নাস্তানাবুদ হলেও আত্মবিশ্বাস এখনো আকাশচুম্বি লঙ্কানদের। এখনো ফাইনালে খেলার স্বপ্ন দেখছে দলটি। বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয় নিয়ে পরের রাউন্ডে যাওয়ার বিকল্প আর কিছু ভাবছেন না বলে জানান দলটির অধিনায়ক দাসুন শানাকা।
