নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শেষ টি-টোয়েন্টি ম্যাচে দারুণ বোলিং শুরু করলেও শেষ দিকে খেই হারাই টাইগাররা। ৬৭ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকেছিল স্বাগতিকরা। তবে ইনিংসের ১৫তম ওভারে হঠাৎই বদলে যায় ম্যাচের চিত্র। নাসুম আহমেদের এক ওভারে ৩৪ রান নিয়ে জিম্বাবুয়েককে ম্যাচে ফেরান রায়ান বার্ল।
৫ ছক্কা ও এক চারের সেই ওভারই গড়ে দেয় ম্যাচের পার্থক্য। ১০ রানের হারে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এমন হারের পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে নাসুমের সেই ওভারকে কাঠগড়ায় তুলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
এ প্রসঙ্গে বাংলাদেশের ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়ক বলেন,”প্রথম ১৪ ওভারে আমরাই দাপট দেখাচ্ছিলাম কিন্তু ঐ ওভারই (নাসুমের ১৫তম ওভার) খেলাটা বদলে দিলো।”
