নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হারারেতে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১০ রানে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে জিম্বাবুয়ে। এদিনও টস জিতে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। শুরুতেই বিপদে তারা। এরপর রায়ান বার্লের ঝড়ো ফিফটি সম্মানজনক ১৫৭ রান সংগ্রহ করে তারা।
জবাবে ব্যাট করতে নেমে টাইগাররা একের পর এক উইকেট হারাতে থাকে। মাঝে রিয়াদ হাল ধরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ২৭ রানে থামে। এরপর শেষ পর্যন্ত আফিফ লড়াই করে গেলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেনি। তাইতো ১০ রানে হেরে সিরিজ খুইয়েছে টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে- ১৫৬/৮ (২০ ওভার) (চাকাভা ১৭, আরভিন ২৪, বার্ল ৪৫৪, জংওয়ে ৩৫;, হাসান ২/২৮, মেহেদি ২/২৮)
বাংলাদেশ- ১৪৬/৮ (২০ ওভার) (লিটন ১৩, ইমন ২, বিজয় ১৪, শান্ত ১৬, মাহমুদউল্লাহ ২৭, আফিফ ৩৯*; নুয়াচি ৩/২৯)
