নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শেষ কয়েক ম্যাচেই ব্যাট হাতে রান নেই বিরাট কোহলির। ব্যর্থতার জাল থেকে কিছুতেই বেরোতেই পারছেন না সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। যদিও গুঞ্জন উঠেছিল কোহলিকে ফর্মে ফেরাতে জিম্বাবুয়ে সফরে পাঠাতে চায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচকরা।
তবে ভারতের সংবাদমাধ্যমগুলোর এমন খবরের সত্যতা মেলেনি। আজ জিম্বাবুয়ে সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। যেখানে দলে নেই কোহলি।
ভারতের স্কোয়াড: শিখর ধাওয়ান (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান হিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, ইশান কিশান, সাঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আভেষ খান, প্রসিধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ এবং দীপক চাহার।
