নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৭ রানে হেরেছে টাইগাররা। এদিন ব্যাট হাতে লড়াকু ইনিংস খেলেন নতুন অধিনায়ক নুরুল হাসান সোহান। বাংলাদেশ হেরেছে ১৭ রানে।
শেষ দিকের দুই ওভারে যখন ৩২ রান প্রয়োজন, তখনও ছিল জয়ের আশা। কিন্তু ১৯তম ওভারে করা গারাভার ৬ বলে টাইগাররা নিতে পেরেছে মোটে ১ রান, সঙ্গে হারিয়েছে মোসাদ্দেকের উইকেট। শেষ ওভারটা তাই ছিল অনেকটাই আনুষ্ঠানিকতার আর জয়-পরাজয়ের ব্যবধান কমানোর; ব্যক্তিগত অর্জনের।
এর আগে টস জিতে জিম্বাবুয়ে আগে ব্যাট করে সংগ্রহ করে ২০৫ রান। এদিন ব্যাট হাতে জ্বলে উঠেন মাধেভারে ও রাজা। তাদের কল্যাণে বড় সংগ্রহ পায় দলটি।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে- ২০৫/৩ (২০ ওভার) (আরভিন ২১, চাকাভা ৮, মাধেভেরে ৬৭*, উইলিয়ামস ৩৩, রাজা ৬৫*; মুস্তাফিজ ২/৫০, মোসাদ্দেক ১/২১)
বাংলাদেশ- ১৮৮/৬ (২০ ওভার) (লিটন ৩২, বিজয় ২৬, শান্ত ৩৭, সোহান ৪২*; জংউই ২/৩৪, মাসাকাদজা ১/২৩)
