নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬ উইকেট নিয়ে আইসিসির ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছিলেন জসপ্রিত বুমরাহ। তবে নিজের শীর্ষস্থানে এক সপ্তাহও টিকিয়ে রাখতে পারলেন না ভারতের এই পেসার। কেননা বুমরাহকে
সরিয়ে আবারও শীর্ষে উঠে এসেছেন ট্রেন্ট বোল্ট। এদিকে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন লিটন দাস।
প্রথম ম্যাচে ১৯ রানে ৬ উইকেট নেয়ার পরের ম্যাচেও ২ উইকেট পেয়েছিলেন বুমরাহ। ইনজুরির কারণে তৃতীয় ওয়ানডে খেলা হয়নি ডানহাতি এই পেসারের। তাতেই আবারও দুইয়ে নেমে গেছেন বুমরাহ। ৭০৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন বোল্ট।
এদিকে ওয়ানডের ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন লিটন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। বেন স্টোকসকে পেছনে ফেলে ৬১৫ রেটিং পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে রয়েছেন লিটন। যদিও সিরিজ সেরা হওয়া তামিম ইকবাল রয়েছেন অপরিবর্তিত।
