ঢাকার সব ক্লাবের এখন সমান ভোট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার। এই সভায় বিসিবির কাউন্সিলরশিপ নিয়ে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে বিসিবির নির্বাচনে ঢাকার সবগুলো ক্লাবগুলো সমান ভোটের সুযোগ দেয়া হয়েছে।

এখন থেকে সব ক্লাবের একজন করে কাউন্সিলর রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সঙ্গে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের সবগুলো ক্লাবগুলোকেও ভোটাধিকার দেয়া হচ্ছে।

সভা শেষে এ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন,”কাউন্সিলরশিপ আগে যেটা ছিল সকলের (ভোটাধিকার) ছিল না। কারো কারো ছিল একটা করে, প্রিমিয়ার ডিভিশনের শীর্ষ ছয়টা ক্লাবকে দুটি করে দেয়া হতো। এখন আমরা প্রত্যেকটা ক্লাবকে একটা করে কাউন্সিলরশিপ দেব।”

প্রিমিয়ার লিগের ১৮টি ভোটের মধ্যে ৬টি কমে গেলেও প্রথম ও তৃতীয় বিভাগে ২০টি করেই কাউন্সিলরশিপ দেয়া হয়েছে। সেই সঙ্গে দ্বিতীয় বিভাগে কাউন্সিলরশিপ থাকছে ২৪টি। এর ফলে আগে ৫৮ জন কাউন্সিলর নির্বাচনের ভোট দিতে পারতেন। এবার সেই সংখ্যা দাঁড়িয়েছে ৭৬টিতে।

এ প্রসঙ্গে পাপন বলেন,”আমার মনে হয় যে কারণটা ছিল অনেকগুলো দল শক্তিশালী দল করুক। এটা শুধু খেলার মানের জন্য না খেলোয়াড়দের লাভের জন্যও। আগের যেকোনো সময়ের তুলনায় ভালো পারিশ্রমিক পাচ্ছে ক্লাবগুলো থেকে। এটাই অবজেকটিভ ছিল। যেহেতু অনেক বছর ধরে ব্যক্তয় হচ্ছে না বরং আরও বাড়ছে। এটা (ছয় ক্লাবের দুটি করে ভোট) এখন বাদ দিতেই পারি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »