কোহলির মতো ক্রিকেটারকে অস্বীকার করা যায় না: কার্তিক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিরাট কোহলির অতিমানবীয় পারফরম্যান্সের কারণে তার ভক্তরা তাকে কিং কোহলি নামে ডাকে। অথচ সেই কিং কোহলিই এখন চরম রান খরায় ভুগছেন। কেউ কেউ তো তার বর্তমান ফর্ম নিয়ে ভারতীয় দলে জায়গা নিয়েও প্রশ্ন তুলছেন। তবে দীনেশ কার্তিক মনে করেন, কোহলির মতো অভিজ্ঞ ক্রিকেটারদের কখনো অস্বীকার করার সুযোগ নেই।

টেস্টে নিজের সর্বশেষ ৬ ইনিংসে একবারও হাফ সেঞ্চুরির দেখা পাননি কোহলি। শেষবার শতকের দেখা পেয়েছিলেন প্রায় ৩২ মাস আগে! তিন বছরের ব্যবধানে এখন প্রশ্ন উঠছে কোহলির ফর্ম নিয়েও।ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ খেলে কোহলি রান করেন ১ ও ১১। এরপর প্রথম ওয়ানডেতে ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি। উইকেটে সেট হয়েও ১৬ রান করে সাজঘরে ফিরেছেন এই টপ অর্ডার ব্যাটার।

কার্তিক বলেন,”লম্বা সময় ধরে বিরাট (কোহলি) সাফল্য পেয়েছেন। এখন সে একটি ভা্লো বিরতি পাবে এবং আশা করি ফর্ম নিয়ে ফিরে আসবে, ভালো খেলবে। আপনি কখনো তার দক্ষতার একজন খেলোয়াড়কে অস্বীকার করতে পারবেন না।”

সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন কার্তিক। দীর্ঘ দিন পর দলে ফিরেই দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। নিজের প্রত্যাবর্তনের সিরিজে প্রথম অর্ধশতকের দেখা পেয়েছেন এই উইকেটকিপার ব্যাটার।

কার্তিক বলেন,”এটা কখনই সহজ নয়, তবে আমি এর জন্য কঠোর পরিশ্রম করেছি। তাছাড়াও এখন আমাদের বেঞ্চের যে শক্তি আছে, এখানে সবসময় প্রতিযোগিতা করতে হবে। এটাই ভারতীয় ক্রিকেটের সৌন্দর্য।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »