আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে গেলেন তামিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে ৬ মাসের বিরতি নিয়েছিলেন তামিম ইকবাল। তবে বিরতির সময় শেষ হওয়ার আগেই টি-টোয়েন্টিকে বিদায় বললেন তামিম।

এর আগে কোভিডের পর খেলা শুরু হলেও জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলতে দেখা যায়নি তাকে। এরপর চোট কাটিয়ে ফিরলেও সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি তার। বিরতি কাটিয়ে তামিম আবারও জাতীয় দলে ফিরবেন কিনা, তা নিয়ে প্রায়শই প্রশ্নের মুখের উত্তর দিতে হয়েছে বোর্ড কর্তাদের।

এদিকে বিরতি শেষ হওয়ার আগে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন তামিম। নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি। পোস্টে তামিম লিখেন,”আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »