নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে আজ তৃতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। শেষ ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।
এদিন একাদশে একটি পরিবর্তন, যেখানে পেসার শরিফুল ইসলামের জায়গায় শেষ ওয়ানডেতে খেলছেন স্পিনার তাইজুল ইসলাম। একাদশে একটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। কাইল মেয়ার্সের জায়গায় সুযোগ পেয়েছেন কেচি কার্টি।
বাংলাদেশ- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ- শাই হোপ, ব্রেন্ডন কিং, শামাহ ব্রুকস, কেচি কার্টি, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, কিমো পল, আকেল হোসেন, গুড়াকেশ মোতি এবং আলজারি জোসেফ
