ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে নেই স্টোকস-বেয়ারস্টো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভারতের বিপক্ষে পঞ্চম টেস্ট শেষ হওয়ার পরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। ফলে অতিরিক্ত ওয়ার্কলোডের কথা মাথায় রেখে ম্যানেজমেন্ট ৭ জুলাই থেকে শুরু হতে যাওয়া ২০ ওভারের ক্রিকেটের সিরিজের দলে রাখেনি বেন স্টোকস ও জনি বেয়ারস্টোকে। তবে ওয়ানডে সিরিজের দলে রয়েছেন তারা দুজন। রাখা হয়েছে জো রুটকেও।

ইয়ন মরগানের বিদায়ে মিডল অর্ডারে সুযোগ পাচ্ছেন হ্যারি ব্রুক। ডানহাতি এই ব্যাটারকে রাখা হয়েছে দুই স্কোয়াডেও। এদিকে রুট ফেরায় ওয়ানডে দল থেকে জায়গা হারাতে হয়েছে ডেভিড মালানকে। তবে টি-টোয়েন্টি দলে তিন নম্বরে খেলবেন তিনি। ওয়ানডেতে কপাল খুলেছে পেসার ক্রেইগ ওভারটনের।

টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, হ্যারি ব্রুক, স্যাম কারান, রিচার্ড গ্লেসন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টাইমাল মিলস, ম্যাথু পার্কিনসন, জেসন রয়, ফিল সল্ট, রিচ টপলি এবং ডেভিড উইলি।

ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, ব্রেন্ডন কার্স, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ক্রেইগ ওভারটন, ম্যাথু পার্কিনসন, জো রুট, জেসন রয়, ফিল সল্ট, বেন স্টোকস, রিচ টপলি এবং ডেভিড উইলি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »