নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গল টেস্টে দুর্দান্ত বোলিং করে শ্রীলঙ্কাকে একেবারে আটকে দিয়েছেন স্পিনার নাথান লায়ন। দুই ইনিংস মিলে ডানহাতি এই অফ স্পিনার নিয়েছেন ৯ উইকেট। তাতে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলারদের তালিকায় সেরা দশে প্রবেশ করেছেন লায়ন।
দ্বিতীয় ইনিংসে লায়নের সামনে সুযোগ ছিল শ্রীলঙ্কা রঙ্গনা হেরাথ ও ভারতের কপিল দেবকে ছাড়িয়ে যাওয়ার। সেই সুযোগটা লুফে নিয়েছেন লায়ন। শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নেকে ফিরিয়ে হেরাথের ৪৩৩ উইকেট স্পর্শ করেন এই অজি স্পিনার। এরপর রমেশ মেন্ডিসকে খাওয়াজার হাতে ক্যাচ বানিয়ে কপিলের ৪৩৪ উইকেট ছাড়িয়ে যাওয়ার সঙ্গে প্রবেশ করেন টেস্টে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলারদের সেরা দশের তালিকায়। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে শেষ পর্যন্ত ৪৩৬ উইকেটে ম্যাচ শেষ করেছেন লায়ন।
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক-
১. মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা)- ৮০০
২. শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)- ৭০৮
৩. জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ৬৫১
৪. অনিল কুম্বলে (ভারত)- ৬১৯
৫. গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)- ৫৬৩
৬. স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)- ৫৪৯
৭. কোর্টনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ)- ৫১৯
৮. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৪৪২
৯. ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)- ৪৩৯
১০. নাথান লায়ন (অস্ট্রেলিয়া)- ৪৩৬
