নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কিছুদিন আগেও সাউথ আফ্রিকার হয়ে খেলার কথা জানিয়েছিলেন রাইলি রুশো। অবশেষে বাঁহাতি এই ব্যাটারের চাওয়া পূরণ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সাউথ আফ্রিকা দলে ফেরানো হয়েছে রুশোকে।
ফলে ৬ বছর পর সাউথ আফ্রিকার জার্সিতে ফিরলেন বাঁহাতি এই ব্যাটার। সর্বশেষ ২০১৬ সালে সাউথ আফ্রিকার হয়ে খেলেছিলেন রুশো। এরপর ২০১৭ সালে ইংলিশ কাউন্টি দল হ্যাম্পশায়ারের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করেছিলেন তিনি। রুশো অবশ্য শুধু কাউন্টি ক্রিকেটেই সীমাবদ্ধ থাকেননি। বিপিএল, টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টসহ দেশ-বিদেশে বিভিন্ন লিগে খেলেছেন তিনি।
