ইংলিশ লিগের চেয়ে বেশি আয় করে আইপিএল: সৌরভ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরে দল সংখ্যা আরো বেড়েছে ২ টি। সেই সঙ্গে ম্যাচের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তাই স্বাভাবিকভাবেই এই ফ্র্যাঞ্চাইজি লিগে থেকে আয়ের পরিমাণও বেড়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)। যার ফলে বিশ্বের জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) চেয়েও বেশি আয় হয় আইপিএলে এমনটাই জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী।

গত মৌসুমে শুধুমাত্র স্পন্সরশীপ বিক্রি করেই প্রায় ৮০০ কোটি রুপি আয় করেছে আইপিএল কতৃপক্ষ। তছাড়া গত আসরে আইপিএলের অফিসিয়াল পার্টনার হিসেবে ছিল ৮টি প্রতিষ্ঠান। টাইটেল স্পন্সর বাদেও বাকি পার্টনারদের কাছ থেকে বিসিসিআইয়ের আয় প্রায় ৩০০ কোটি রুপি। এর মধ্যে সবচেয়ে বেশি ড্রিম ইলেভেনের কাছ থেকে পেয়েছে ৪৮ কোটি রুপি।

এসব স্পন্সর ছাড়াও ব্রডকাস্ট এবং আরও বিভিন্ন রাইটস বিক্রি করেও আয় করে থাকে আইপিএল কতৃপক্ষ। সৌরভ বলেন,”ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়ে আইপিএল বেশি আয় করে। এটি আমাকে আনন্দিত এবং গর্বিত করে তোলে যে, আমি এই খেলার সঙ্গে যুক্ত আছি এবং এটি শক্তিশালী হয়ে ওঠছে।”

বিসিসিআইয়ের বর্তমান সভাপতি ভারতের সাবেক অধিনায়ক। শুধুমাত্র মাঠের ক্রিকেটে নেতৃত্ব দিলেই একজন নেতা হতে পারে না, একজন পরিপূর্ণ অধিনায়ক হতে মাঠের বাইরেও দলকে সামনে এগিয়ে যেতে সাহায্য করতে হয়ে এমনটাই মনে করেন সৌরভ।

তিনি বলেন,”আমার কাছে অধিনায়কত্ব, মাঠের ক্রিকেটে একটি দলকে নেতৃত্ব দেয়া এবং আমার কাছে নেতৃত্ব হলো, একটি দল তৈরি করা। শচিন, আজহার বা দ্রাবিড়ের সঙ্গে আমি খেলেছি, কিন্তু তাদের সঙ্গে প্রতিযোগিতা করিনি। তার পরিবর্তে, আমি নেতা হিসেবে, তাদেরকে সহযোগিতা করেছি এবং দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »