শানাকার ঝড়ো ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে হারালো শ্রীলঙ্কা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল শ্রীলঙ্গা। শনিবার পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে ৪ উইকেটে জয় পেয়েছে শ্রীলঙ্কা। এর আগে, প্রথম ম্যাচে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। হেরে গিয়েছিল ১০ উইকেটের বড় ব্যবধানে।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুতে ব্যাট করতে নেমে ৪৩ রানের উদ্বোধনী জুটি গড়েন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। ২০ বলে ২৯ রান করে আউট হন ফিঞ্চ। ৩৩ বলে ৩৯ রানের বেশি করতে পারেননি ওয়ার্নারও।

অস্টেলিয়ার পক্ষে সর্বোচ্চ রান আসে স্টয়নিসের ব্যাট থেকে। ২৩ বলে ৩৮ রানের করেন তিনি। এছাড়া ২৭ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন স্টিভ স্মিথ। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান করে অস্ট্রেলিয়া।

লঙ্কানদের পক্ষে ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন মহেশ থাকসিনা।
অজিদের জবাব দিতে ২৫ রানই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। ১২ বলে ১৫ রান করে জশ হ্যাজলউডের বলে সাজঘরে ফেরেন গুনাতিলাকা। ২৫ বলে ২৭ রান করে পাথুম নিশানকা ও ১৯ বলে ২৬ রান করে আশালাঙ্কা সাজঘরে ফেরত যান।

একপর্যায়ে ১০৮ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা।

কিন্তু এরপর তাদের হয়ে একাই লড়েন দাসুন শানাকা। ৫ চার ও ৪ ছক্কায় ২৫ বলে ৫৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »