নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অ্যান্টিগায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। যেখানে টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথমদিনে ৬ উইকেটে ২৭৪ রান সংগ্রহ করে সফরকারী বাংলাদেশ। আগের দিনের ২৭৪ রান নিয়ে ব্যাটিং করতে নেমে আজ দ্বিতীয় দিন ৩৬ রান যোগ করে বাংলাদেশ। এরপর ৭ উইকেটে ৩১০ রান সংগ্রহ করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
এ ইনিংসে টাইগারদের হয়ে সর্বোচ্চ ১৬২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তামিম। ইনিংসটি খেলতে ২১টি চার ও একটি ছক্কা মারেন অভিজ্ঞ এই ওপেনার। এ ছাড়া শান্তর ব্যাট থেকে এসেছে ৫৪ রান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩১০/৭ (৯৭ ওভার) ( জয় ০, তামিম ১৬২*, শান্ত ৫৪, মুমিনুল ০, লিটন ৪, ইয়াসির ১১, মেহেদী ৭, মোসাদ্দেক ১৯, সোহান ৩৫; লুইস ২/৪৭
