ব্যাটিং অর্ডারে তামিমকে পরিবর্তনের ইঙ্গিত সিডন্সের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ওপেনার হিসেবেই তার সুখ্যাতি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছরের পথচলায় একবারই মাত্র ওপেন করেননি তামিম ইকবাল। বাকি সব ইনিংসেই গোড়াপত্তন করেন তিনি। তারপরও মাঝে মধ্যে এক্সপেরিমেন্ট করলে কেমন হয়। ধরা যাক তামিম খেলা শুরু করলেন চার নম্বরে।

এমনটি হবে বিষয়টি তা নয়। তবে এমন ভাবনা শোনালেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স। শনিবার মিরপুরে তিনি বলেন, ‘বেশিরভাগ দেশেই সিনিয়র ক্রিকেটাররা লম্বা সময় ওপেন করলে সুযোগটা পায় (একটু নিচে নামার)। একটু নিচে নামতে পারলে তামিমেরও ভালো লাগবে বলে ধারণা আমার। তবে আগে তো আরেকজন ওপেনার খুঁজে বের করতে হবে!’

‘ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেনি বা ‘এ’ দলে কিংবা টাইগার্সে পারফর্ম করছে না, এমন কাউকে আমরা স্রেফ ওপরে ঠেলে দিতে পারি না। এটাই চ্যালেঞ্জ আমাদের জন্য। তামিমকে চারে নামাতে হলে আরেকজন ভালো ওপেনার লাগবে। আমার মতে, চার নম্বরে সে ‘ফ্যান্টাস্টিক’ হতে পারে।’

টেস্টে বাংলাদেশের হয়ে চার নম্বরে ভালো করার নজির শুধুমাত্র মুমিনুল হকের। এই পজিশনে ৪৫ ইনিংসে ৬ সেঞ্চুরিতে তার রান ১৮১৫। তিনি ছাড়া এই পজিশনে ৮০০ রানও নেই আর কারো। ২৫ ইনিংসে মাহমুদউল্লাহর রান ৩১.৮০ গড়ে ৭৯৫।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »