সব ক্রিকেটারের সঙ্গে পাল্লা দেয়ার আত্মবিশ্বাস আমার আছেঃ মার্শ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিজের টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের শুরুর দিকে মিডল অর্ডারে ব্যাটিং করতেন মিচেল মার্শ। তবে গেল এক বছরে তিন নম্বরে ব্যাটিং করছেন তিনি। আর নিজের পছন্দের পজিশনে ব্যাটিংয়ের সুযোগ আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে তাকে।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ ১৫ টি-টোয়েন্টি ইনিংসে তিনি হাফ সেঞ্চুরি করেছেন ৬টি। টপ অর্ডারে তার এমন ব্যাটিং দলের জন্য কার্যকরী। সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন মার্শ। রাজস্থান রয়্যালসের হয়ে ৮ ম্যাচে প্রায় ৩১ গড়ে ২৫১ রান করেছেন এই অজি অলরাউন্ডার। যেখানে তিনি ব্যাটিং করেছেন প্রায় ১৩৩ স্ট্রাইকরেটে।

মার্শ বলেন,”আন্তর্জাতিক ক্রিকেট সত্যিই কঠিন, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি এখানে পারবেন। আমি মনে করি, গত ১২ মাসে আমি সত্যিই এই বিশ্বাস অর্জন করেছি যে, বিশ্বের যেকোনো ক্রিকেটারের সঙ্গে পাল্লা দেয়ার মতো আত্মবিশ্বাস আমার আছে।”

টি-টোয়েন্টিতে এক সময় মিডল অর্ডারে ব্যাটিং করলেও এখন তিন নম্বরে নিয়মিত মার্শ। জাতীয় দলের মতোই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তিন নম্বরেই ব্যাটিং করতে দেখা যায় এই অলরাউন্ডারকে। এই পজিশনে ব্যাটিং করা তিনি উপভোগ করেন।

মার্শ বলেন,”আমি অবশ্যই মনে করি যে, টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই (তিন নম্বর) আমার সেরা পজিশন এবং আমি পাওয়ার প্লেতে ব্যাটিং করতে ভালোবাসি। আমি ডেভিড ওয়ার্নারের সঙ্গে অনেক ম্যাচে ব্যাটিং করেছি এবং তার সঙ্গে দারুণ কিছু পার্টনারশিপ করেছি, এটা সত্যিই উপভোগ্য।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »