‘৩২’ স্পিনারকে নিয়ে হেরাথের ‘৪’ দিনের বিশেষ ক্যাম্প

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট খেলার মত স্পিনারেরও ঘাটতির অভাব রয়েছে, তা স্পষ্ট হয়েছে সদ্য সমাপ্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে। যে কারণে সিরিজ শেষ হওয়ার সাথে সাথেই অনন্য এক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরোয়া ক্রিকেটের ৩২ জন স্পিনারকে নিয়ে বিসিবি আয়োজন করেছে ৪ দিনের ট্রেনিং ক্যাম্প।

বিশেষ এই ক্যাম্পের দায়িত্বে রয়েছেন জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। ছুটিতে যাওয়ার আগে হেরাথ এই ক্যাম্পে শাণ দেবেন দেশের এক ঝাঁক স্পিনারকে। ৪ দিনের এই ক্যাম্প শুরু হবে ২৯ মে, শেষ হবে ১ জুন। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর ও আউটডোর সুবিধা উন্মুক্ত থাকবে ক্যাম্পের জন্য।

একনজরে ক্যাম্পের ৩২ ক্রিকেটারের তালিকা
রকিবুল হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নাজমুল হোসেন অপু, রায়হান, নাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা, রনি চৌধুরী, সানজামুল ইসলাম, ইফতেখার সাজ্জাদ রনি, রাহাতুল ফেরদৌস, টিপু সুলতান, আল মামুন রাজু, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মেহারাব ওহিন, শাদাত হোসেন সবুজ, নাইম হোসেন সাকিব, জুবায়ের হোসেন লিখন, আকাশ, অমিত মল্লিক, মুজাক্কির, আবু হাশিম, আরিফুল জনি, এসকে অন্তর, রতন, মহিউল ইসলাম পাটোয়ারি, তুষার মিয়া, অনিক, তাজ মোহাম্মদ এহতেশাম মাহমুদ, স্বাধীন ইসলাম ও রুবেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »