মোসাদ্দেক যদি খেলে ওর ভূমিকা থাকবে ভিন্নঃ মুমিনুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আঙুলে চোটের কারণে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন নাঈম হাসান। যে কারণে ঢাকা টেস্ট শুরুর আগে আজ মুমিনুল হকের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানা গেলো, নাঈমের বদলি হিসেবে মোসাদ্দেকের মাঠে নামার সম্ভাবনাই বেশি। যদি সে মাঠে নামে তাহলে তার ভূমিকা ভিন্ন থাকবে বলেও জানিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

স্পিনের জন্য মূলত মুমিনুল আস্থা রাখছেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের ওপর। অবশ্য ঘরের মাঠ বলে মোসাদ্দেককে নিয়েও থাকছে তার বাড়তি পরিকল্পনা।

চট্টগ্রাম টেস্টে শেষ মুহূর্তে সাকিব করোনা নেগেটিভ হয়ে ফিরে আসলে আর মাঠে নামা হয়নি মোসাদ্দকের। যদিও সেসময় অধিনায়কের পরিকল্পনাতেই ছিলেন মোসাদ্দেক।

মুমিনুল বলেন,”এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি। ওরই (মোসাদ্দেক) খেলার সুযোগ সবচেয়ে বেশি। আপনি যদি আমাদের স্পিন আক্রমণ দেখেন, শেষ এক-দেড় বছরে খুব ভালো বোলিং করছে। সাকিব ভাইও শেষ ম্যাচে বেশ ভালো বোলিং করেছে। মোসাদ্দেক যদি খেলে, ওর ভূমিকা হয়তো একটু ভিন্ন থাকবে। আপনি মাঝে মধ্যেই এমন অবস্থায় পড়তে পারেন, এটা আপনার কাটিয়ে ওঠা লাগবে। আমার মনে হয়, মোসাদ্দেক যদি খেলে ওকে খুব ভালোভাবে, বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে হবে। সাকিব ভাই আর তাইজুল যেহেতু আছে, ওদের নিয়ে আমি অনেক আত্মবিশ্বাসী। আশা করি, কোনো সমস্যা হবে না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »