মুশফিক চট্টগ্রামেই বড় রানে ফিরবেঃ সিডন্স

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সর্বশেষ আফ্রিকা টেস্ট সিরিজে বড় কোনো ইনিংস নেই মুশফিকুর রহিমের ব্যাটে। তবে চট্টগ্রামে রান ফিরবেন মুশফিক, এমনটা বিশ্বাস করেন তাঁর ব্যাটিং কোচ জেমি সিডন্স।

আফ্রিকায় এক ইনিংস বাদ দিলে শেষ ফিফটি পেয়েছিলেন গত বছর পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে। সেদিন ৯১ রানের ইনিংস খেলেন মুশফিক। বিগত সময়ে বিশেষ করে তাঁর ব্যাটে যে কোনো বড় রান নেই। মূল অনুশীলনের আগে তাঁর গুরু নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গেও কাজ করেছেন মুশফিক। এমনকি নেটে মুশফিকের ব্যাটিং দেখে ইতিবাচক মনে হয়েছে সিডন্সের। যে কারণে তিনি বলেই দিলেন চট্টগ্রামেই বড় কোনো ইনিংস দেখা যাবে মুশফিকের ব্যাট থেকে।

তিনি ববলেন,”সব ব্যাটসম্যানের এমন একটা সময় যায়, যখন সে তেমন রান পায় না। মুশফিক এখানে গত দুই দিন যেভাবে ব্যাটিং করছে, তাতে আমি নিশ্চিত যে, এখানে সে রান করবে। আমরা মুশির ব্যাটিং দেখতে মুখিয়ে রয়েছি। তার সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে কাজ করেছি এবং ভালো কিছুর ইঙ্গিত পেয়েছি। আমার মনে হয়, সে ভালো একটি সিরিজ কাটাবে।”

নাজমুল আবেদিন ফাহিম বাদেও জাতীয় দলের ব্যাটিং কোচ হওয়ায় সিডন্সের সঙ্গেও কাজ করেছেন মুশফিক। বর্তমান বাদেও আগেও মুশফিককে খুব কাছ থেকে দেখেছেন তিনি। যে কারণে তাঁর দুর্বলতার বেশ ভালো করে জানা সিডন্সের। মুশফিকের সঙ্গে কী নিয়ে কাজ করেছেন তা মিডিয়ার কাছে খোলাসা করেননি সিডন্স।

তিনি বলেন,”আপনারা ম্যাচে আরও ভালো দেখতে পারবেন (কী নিয়ে কাজ করেছে)। আমার মনে হয় এই সিরিজে মুশফিক থেকে আপনারা ভালো পারফরম্যান্স দেখতে পাবেন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »