নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন । সূত্র জানায়, ‘প্রথম টেস্ট সামনে রেখে নিয়মানুযায়ী খেলোয়াড়দের কোভিড টেস্ট করানো হয়েছে। সেখানে পর পর দুটি পরীক্ষায় সাকিবের পজিটিভ রিপোর্ট এসেছে।