উমরানের গতিই সবকিছু নয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একের পর গতির ঝড় তুলছেন উমরান মালিক। যদিও সব ম্যাচেই খরুচে বোলিং করছেন তিনি। যার ফলে প্রশংসার পরেও সমালোচনা হচ্ছে তাকে নিয়ে। এবার তার বোলিংয়ে উন্নতির জায়গা দেখিয়ে দিলেন ভারতের সাবেক পেসার রুদ্র প্রতাপ সিং।

প্রতিটি ম্যাচে ১৪৫ থেকে ১৫০ গতিবেগে বল করে যাচ্ছেন উমরান। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি গতিতে (১৫৬.৯ কিমি গতিবেগে) করা বলটিও করেছেন তিনি। তবে নিয়মিতই খরুচে বোলিং করছেন তিনি।

রুদ্র প্রতাপ বলেন,”সে বড় মঞ্চের জন্য নিজেকে প্রস্তুত করছে। তবে সে এখনও পুরোপুরি তৈরি হয়নি। পাওয়ার প্লে’তে বোলিং করতে আসলেই সে খরুচে বোলিং করছে। স্লগ ওভারেও এমনটা করছে। তাকে আরও অনেক উন্নতি করতে হবে। গতিই সবকিছু নয়। আপনি যদি পেসার হন, তাহলে গতি থাকাটা দারুণ। সেই সাথে আপনার দক্ষতাও থাকা লাগবে। আপনার জানা লাগবে, কোন ব্যাটারকে আপনি কোন ধরনের বল করতে চান।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »