নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সম্প্রতি বিরাট কোহলির ফর্ম নিয়ে দুশ্চিন্তায় মগ্ন গোটা ক্রিকেট বিশ্ব। অধিনায়কত্ব একে একে ছাড়ার পর কোহলি এবার যেন রান করতেই ভুলে গেছেন। একসময় পাচ্ছিলেন না শতকের দেখা এখন ত রান তুলতেই ব্যর্থ এই তারকা ব্যাটার।
বর্তমানে রানের জন্য কোহলিকে এখন রীতিমত সংগ্রাম করতে হচ্ছে। আর সেই দুশ্চিন্তায় স্বভাবজাত ব্যাটিংটাই ভুলে গেছেন এই ভারতীয় সুপারস্টার। এমন পরিস্থিতিতে অদ্ভুত এবং মজার এক পরামর্শ দিয়েছেন অস্ট্রেলীয় তারকা ডেভিড ওয়ার্নার। ফর্মে ফেরার জন্য কোহলিকে আরও কয়েকটা সন্তান নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
ওয়ার্নার বলেন,”আরও কয়েকটি সন্তান নাও এবং ভালোবাসা উপভোগ করো! ফর্ম অস্থায়ী এবং ক্লাস স্থায়ী। তাই আপনি আপনার ফর্ম হারাতে পারবেন না। বিশ্বের প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গেই এমনটা (অফ ফর্ম) ঘটে। আপনি যত ভালো খেলোয়াড়ই হোন না কেন, আপনার সবসময় এই উত্থান-পতন থাকবেই। কখনও কখনও সেখানে ফিরে আসার আগে আপনাকে খারাপ সময় কাটিয়ে উঠতে হবে। তখন মৌলিক বিষয়গুলো মেনে চলুন।”
