এখনই টেস্টে ফেরার কথা ভাবছেন না আমির

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অবসরের ঘোষণার প্রায় আড়াই বছর পর আবারও সাদা পোশাকে ফিরেছেন মোহাম্মদ আমির। তিনি কাউন্ট্রিতে গ্লুচেস্টারশায়ারের হয়ে খেলছেন। যদিও এখনই পাকিস্তান জাতীয় দলের হয়ে টেস্টে ফেরার কথা ভাবছেন না এই বাঁহাতি পেসার।

গ্লুচেস্টারশায়ারে স্বদেশি নাসিম শাহর বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পেয়েছেন। বৃহস্পতিবার প্রথম উইকেটের দেখাও পেয়েছেন। কাউন্টিতে ভালো করলে শ্রীঘ্রই টেস্টে ফেরার পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে আমিরকে।

তিনি জবাবে বলেছেন,”টেস্টে ফেরার কথা ভাবার এখনও সময় হয়নি। আপনি কখনই জানবেন না (কি হতে পারে) এবং চিন্তাভাবনার পরিবর্তন হতে পারে। কিন্তু এখন আমি গ্লুচেস্টারশায়ারের হয়ে খেলা উপভোগ করছি।”

এর আগে গত সপ্তাহে হ্যাম্পশায়ারের বিপক্ষে ২১ ওভার বল করেছেন তিনি। নতুন বলে দারুণ বল করলেও এখন পর্যন্ত যে তিন উইকেট তিনি পেয়েছেন এর প্রত্যেকটিই পুরোনো বলে। যেকোনো পেসারের জন্যই তিন বছর পর খেলাটা সহজ ব্যাপার নয় বলে মনে করেন আমির।

তিনি বলেন,”আমি তিন বছর পর খেলছি এটা একজন পেসারের জন্য সহজ ব্যাপার নয়। আমি গত চার বছরে কোনো প্রথম শ্রেণির ম্যাচও খেলিনি। কিন্তু আমি প্রথম ম্যাচের পর ভালো করছি এবং আমি দলের অন্যদের সাহায্য করার চেষ্টা করছি। একজন বোলার হিসেবে ভালো বল করা আমার দায়িত্ব এবং দলকে সমনে থেকে নেতৃত্ব দেয়াও, আমি এটাই চেষ্টা করছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »