আবারো ইংল্যান্ডের জাতীয় দলে ফিরছেন হেলস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিজের আচার আচরণ শৃঙ্খলা ঠিক রাখতে না পারার কারণে লম্বা সময় ধরে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও অধিনায়ক ইয়ন মরগানের নজরে নেই ওপেনার অ্যালেক্স হেলস। তবে এবার সুদিন ফিরতে যাচ্ছে তার। জাতীয় দলের জন্য বিবেচনা করা হতে পারে স্টাইলিশ মারকুটে এই ওপেনারকে।

এ বিষয়টি জানিয়েছেন ইসিবির নতুন ম্যানেজিং ডিরেক্টর রব কি। ৩৩ বছর বয়সী হেলসকে জাতীয় দলের বিবেচনায় রাখতে যা করার দরকার তার সবটাই করবেন রব। যদিও হেলসের দলে ফেরা না ফেরা নির্ভর করবে তার ভালো পারফরম্যান্সের ওপর।

রব কি বলেন,”এই সিদ্ধান্তের সাথে যারা জড়িত তাদের সঙ্গে আমার কথা বলতে হবে। তবে অ্যালেক্স হেলসকে আমি দল নির্বাচনের জন্য রাখব। সে তার সাজা ভোগ করেছে। তবে এর মানে এ নয় যে হেলস জাতীয় দলে ফিরছেন! সেটা ভিন্ন আলোচনা।”

সর্বশেষ জাতীয় দলে ২০১৯ সালে খেলেছিলেন হেলস। মারকুটে এই ওপেনার ড্রাগ টেস্টে পজিটিভ আসায় ২০১৯ বিশ্বকাপেও খেলতে পারেননি। তখন ২১ দিনের নিষেধাজ্ঞায় রাখা হয় তাকে। এরপর আর দলে সুযোগ মেলেনি তার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »