আফ্রিদি-মালিকদের নিয়ে পাকিস্তানে বিশ্বকাপ, থাকছে বাংলাদেশও

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বয়স চল্লিশ বছর পেরিয়ে যাওয়া সব সিনিয়র ক্রিকেটারদের নিয়ে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। আগামী বছর মাঠে গড়াবে এ বিশ্বকাপটি। ১২ দলের অংশগ্রহণে বিশ্বকাপে খেলবে বাংলাদেশও।

বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ভেটেরানস ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিভিসিএ)। এদিকে ১৪টি দল নিবন্ধন করলেও ড্রাফটের আগে নিশ্চিত হয়েছে ১২টি দল। যেখানে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, কানাডা, যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, ওয়েলস, নামিবিয়া এবং সংযুক্ত আরব আমিরাত।

টুর্নামেন্টটিতে দেখা যেতে পারে সাবেক টেস্ট ক্রিকেটারদের। পিভিসিএর চেয়ারম্যান আশা করছেন সিনিয়র বিশ্বকাপে খেলবেন শোয়েব মালিক, শহীদ আফ্রিদি ও ইউনিস খানের মতো ক্রিকেটাররা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »