নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। আজ শুক্রবার ভোরে নিজের অফিসিয়াল ফেইসবুক পেজে কন্যা সন্তানের বাবা হওয়ার খবর জানান তাসকিন।
তাসকিন ফেইসবুক পেজে লেখেন,“আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন।”
এর আগে ২০১৭ সালের ৩১ অক্টোবর সৈয়দা রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ। এরপর ২০১৮ সালের সেপ্টেম্বরে তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় ছেলে তাসফিন আহমেদ রিহান।
