নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জৈব সুরক্ষা বলয় কড়াকড়ি থাকায় আপাতত টেস্ট খেলছেন না মুস্তাফিজুর রহমান। তবে আগামীতেও টেস্টে খেলার প্রতি খুব একটা আগ্রহ নেই বাঁহাতি এই পেসারের। যে কারণে লাল বলের কেন্দ্রীয় চুক্তিতেও রাখা হয়নি মুস্তাফিজকে। অবশ্য দলের প্রয়োজনে শ্রীলঙ্কা সিরিজের টেস্ট দলে ফেরানো হতে পারে তাকে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শ্রীলঙ্কার বিপক্ষে মুস্তাফিজকে স্কোয়াডে ডাকার সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে বোর্ড সভাপতি দায় ঠেলে দিয়েছেন প্রয়োজনের ওপর।
এ প্রসঙ্গে পাপন বলেন,”অবশ্যই। আপনি স্বাভাবিকভাবে যদি দেখেন তাসকিন, শরিফুল, এবাদত এই তিনজন তো টেস্টর জন্য মোটামুটি আছে। এখন ধরুণ এরা যদি থাকে সেখানে যদি আমি মুস্তাফিজকেও রাখি তখন কোচিং স্টাফ বা টিম ম্যানেজমেন্ট খেলাবে কিনা জানি না। কিন্ত যখন দরকার হবে অবশ্যই ও খেলবে। ও খেলবে না কেন? যদি দরকার হয় অবশ্যই খেলবে। এটা তো কোনো ইস্যু না।”
