নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান বয়স ৩৬ তাতে কি? ফর্মটা টা ত কার্তিকের হয়েই কথা বলছে। সর্বশেষ ২০১৯ সালের পর আর জাতীয় দলে খেলার সুযোগই পাননি তিনি। তবুও ভারতের হয়ে ২০২৩ বিশ্বকাপ খেলার লক্ষ্যে এগিয়ে চলেছেন দীনেশ কার্তিক।
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিধ্বংসী ভূমিকায় দেখা যাচ্ছে কার্তিককে। ব্যাট হাতে একের পর এক আগ্রাসী ইনিংস খেলে চলেছেন তিনি। তার ব্যাটে ভর করে সাফল্য মিলছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।
কার্তিক বলেন,”অবশ্যই আমার লক্ষ্য অনেক বড় (২০২৩ বিশ্বকাপে খেলা প্রসঙ্গে)। আমি খুব কঠোর পরিশ্রম করছি। মাঝেমধ্যে মানুষ এটা বিশ্বাস করতে চায় না। আমার লক্ষ্য হচ্ছে দেশের জন্য কিছু করা। ক্যারিয়ারের এই পর্যায়ে ভারতের জাতীয় দলে খেলতে যা যা করা প্রয়োজন সবই আমি করছি। আমি সেই পথেই এগিয়ে চলেছি। মানুষ আমার সাথে স্বাভাবিকই থাকে। তারা আমাকে বিরামহীন হিসেবেই চেনে। আমি বিশ্বাস করি চর্চার মাধ্যমেই আমি একটি পর্যায়ে পৌঁছাতে পারবেন। আপনি যখন এমন একটি ইনিংস খেলার পরিকল্পনা করবেন, তখন আপনাকে শান্ত হতেই হবে।”
