বাংলাদেশী বোলারের বোলিংয়ে মুগ্ধ আয়ারল্যান্ড-ইংল্যান্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গেল কয়েক বছর একজন লেগ স্পিনারের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট। কেননা বর্তমানে পাইপ লাইনেও লেগ স্পিনারের সংখ্যা হাতে গুনা অল্প। অনেক সময় লেগ স্পিনার নিয়ে কাজ করতে দেখা গিয়েছে বিসিবিকে তাতে আসেনি তেমন সুফল।

জুবায়ের ও বিপ্লব জাতীয় দলে খেললেও এখন নিয়মিত নন। সে কারণে এখন লেগ স্পিনার শূন্য বাংলাদেশ দল। এমন অবস্থায় ঘরের ছেলে পরের দেশে লেগ স্পিনে সুনাম কুড়াচ্ছে। বল করেমাগুরার ছেলে তানভীর হাসান সোহাগের লেগ স্পিনের জাদুতে মুগ্ধ আয়ারল্যান্ড ।

সোহাগের জন্ম বাংলাদেশে হলেও তার বসবাস আয়ারল্যান্ডে । পড়ালেখার সুবাদে ২০১০ সালে ইংল্যান্ডে পাড়ি জমান তিনি। ছোট বেলা থেকে ক্রিকেটের প্রতি ভালোবাসা থাকায় পড়া লেখার পাশাপাশি ক্রিকেট চর্চাও চালু রাখেন। যে জন্য ক্রিকেটের টানে ইংল্যান্ড থেকে সোহাগ আয়ারল্যান্ডে পাড়ি দেন। তার বসবাস সেখানেই। বর্তমানে স্থানীয় ক্রিকেট একাডেমিতে নিয়মিত, খেলছেন স্ট্রাবন ক্রিকেট ক্লাবের হয়ে।

সম্প্রতি সোহাগ তার ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন স্ট্যানমোর ক্রিকেট ক্লাবের বিপক্ষে। ৩৮ রানে ৭ উইকেটে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছেন। দুর্দান্ত বোলিং করে আয়ারল্যান্ডের স্থানীয় পত্রিকায় শিরোনামে এসেছেন বেশ কয়েকবার। আয়ারল্যান্ড দল থেকে শুরু করে স্থানীয় ক্রিকেটে সোহাগ এখন পরিচিত মুখ।বিশেষ করে আইরিশ ক্রিকেটে গুগলি সোহাগ নামেই তিনি পরিচিত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »