ভারতের নেতৃত্বের চাপে আইপিএলে ফর্মহীন রোহিত: স্মিথ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোহিতের নেতৃত্বে পাঁচবার ট্রফি জয়ের স্বাদ পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এবারের আসরে পাঁচ ম্যাচ খেলে এখনও পর্যন্ত জয় শূন্য মুম্বাই। দলের এমন বাজে পারফরম্যান্সের পাশাপাশি ব্যাটে ফর্মহীন রোহিত।

সম্প্রতি তিন সংস্করণের ক্রিকেটেই ভারতের অধিনায়কত্ব পেয়েছেন তিনি। জাতীয় দলের নেতৃত্বের চাপেই আইপিএলে নিজের সেরাটা দিতে পারছেন না রোহিত এমনটাই মনে করেন গ্রায়েম স্মিথ। আসরের অন্যতম সফল এই দলটি পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। দলের মতোই ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক রোহিত।

স্মিথ বলেন,”ভারতের সাদা-বলের অধিনায়ক হওয়ার পর এই প্রথম সে (রোহিত) মুম্বাইকে নেতৃত্ব দিচ্ছে। সেই মানসিক চাপ কি আইপিএলে প্রভাব ফেলছে? এটা বিবেচনার বিষয়।”

এবারের আসরে ৫ ম্যাচে ২২ গড়ে রোহিত করেছেন ১০৮ রান। যেখানে তিনি বাটিং করেছেন ১৩৩ স্ট্রাইকরেটে। আর এক ইনিংসে তার সর্বোচ্চ সংগ্রহ ৪১ রান। বরাবরই মুম্বাইয়ের ব্যাটিংকে সামনে থেকে নেতৃত্ব দেন রোহিত। তাই স্মিথের বিশ্বাস, রোহিত রানে ফিরলে মুম্বাইও ঘুরে দাঁড়াবে।

স্মিথ বলেন,”দলের টপ অর্ডারে রোহিত হলো শক্তি। সে দলকে ভালো শুরু এনে দেয়, ভিত গড়ে দেয় যেটা সবাইকে ভালো খেলার সুযোগ দেয়। যখন সে রান করতে শুরু করবে, মুম্বাইও অনেক ম্যাচ জেতা শুরু করবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »