নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আফ্রিকা সফরে যাওয়ার আগে সবার ধারণা ছিল সেখানকার কন্ডিশনে হয়ত রাজত্ব থাকবে পেসারদের। তবে সেই ভুল ধারণা ভেঙে গেছে দুই ম্যাচ টেস্ট সিরিজের পর। স্পিনে অভ্যস্ত বাংলাদেশ দলও এই সিরিজে প্রোটিয়াদের স্পিন বিষে নীল হয়ে হোয়াইটওয়াশের স্বাদ গ্রহণ করেছে।
আফ্রিকা সিরিজের দল গঠনের সময়ও নির্বাচকরা উইকেট এতটা যে স্পিন বান্ধব হবে তা ভাবেননি রাজ্জাক। সেটা তার কথাতেই স্পষ্ট বোঝা যায়।
তিনি বলেন,”আমরা আশা করিনি ওখানে এরকম স্পিন সহায়ক উইকেট হবে। শুধু কেশব মহারাজ না, ওদের অফ স্পিনারও (সিমন হার্মার) বেশি টার্ন করিয়েছে। দক্ষিণ আফ্রিকার উইকেটে টার্ন হচ্ছে, এটা দেখে সবার অবাক লাগার কথা। অন্তত আমার কাছে অবাক লেগেছে।”
কেশব মহারাজ সিরিজের দুই টেস্টেরই দ্বিতীয় ইনিংসে ৭টি করে উইকেট শিকার করেন মহারাজ। নিজের খেলোয়াড়ি জীবনে দক্ষিণ আফ্রিকায় এমন উইকেট দেখেননি বলে জানান রাজ্জাক।
তিনি জানান,”মহারাজের কার্যকারিতা আরও ভড়কে দিয়েছে বাংলাদেশকে, ‘আমি যতদিন খেলেছি, কখনও এরকম ঘুরতে দেখিনি। হয়ত হঠাৎ করে হয়েছে জিনিসটা। আর কোনো খেলোয়াড় বেশি ভালো করে ফেললে প্রতিপক্ষ খেলোয়াড়রাও ওকে নিয়ে বেশি ভাবে। এর মানেই হল ঐ বোলারের ভালো করার সুযোগ বেশি।”
