নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে গতকাল ৬ উইকেটের ব্যবধানে হেরেছে দিল্লি ক্যাপিটালস। টানা দুই ম্যাচ হারের সাথে আরও একটি খারাপ সংবাদ পেতে হয়েছে ঋষভ পান্তকে। ম্যাচ শেষে হারের সঙ্গে আর্থিক জরিমানাও গুণতে হচ্ছে দিল্লির এই অধানিয়ককে।
স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা দিতে হচ্ছে পান্তকে। এবারের আসরে প্রথমবার এমন ভুলের জন্য শাস্তি পেয়েছেন পান্ত। পরবর্তীতে আবারও একই ভুল করলে বাড়বে শাস্তির মাত্রা।
এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে,”ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২২ আসরে গত ৭ এপ্রিল মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে দিল্লি ক্যাপিটালসকে জরিমানা করা হয়েছে।”
আইপিএলে নিয়ম অনুযায়ী প্রতি ঘণ্টায় গড়ে ১৪.১১ ওভার শেষ করতে হয়। কিন্তু লক্ষ্ণৌয়ের বিপক্ষে নির্ধারিত সেই সময়সীমার মধ্যে ওভার শেষ করতে পারেনি দিল্লির বোলাররা। তাই দলের অধিনায়ক হিসেবে শস্তি পেতে হয়েছে পান্তকে।
