ঘুরে দাঁড়ানোর ম্যাচে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হচ্ছে আজ শুক্রবার (৮ এপ্রিল)। পোর্ট এলিজাবেথে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।

প্র‌থম টেস্টে পাওয়া ২২০ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের জন্য তাই এই ম্যাচ ঘুরে দাঁড়ানোর সুযোগ। এই ম্যাচে বাংলাদেশ একাদশে দেখা যাবে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে, যিনি দীর্ঘ সময় পর টেস্ট খেলতে নামবেন। তামিম একাদশে ফিরলে জায়গা হারাতে পারেন সাদমান ইসলাম।

চোটের কারণে তাসকিন ফিরে এসেছেন দেশে। তার সাথে ফিরেছেন চোটের কারণে প্রথম টেস্টেও খেলতে না পারা তরুণ পেসার শরিফুল ইসলাম। তবে সম্ভাবনা আছে স্পিনার তাইজুল ইসলামেরও।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ

দক্ষিণ আফ্রিকা
ডিন এলগার (অধিনায়ক), সারেল আরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রিয়ান রিকেলটন, কাইল ভেরেইন্নে, উইয়ান মাল্ডার, কেশব মহারাজ, সিমন হার্মার, লিজাড উইলিয়ামস, ডুয়ানে অলিভিয়ের।

বাংলাদেশ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম/আবু জায়েদ চৌধুরী রাহী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »