অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, নতুন যুক্ত ইংলিস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সদ্য ঘোষিত ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ম্যাথু ওয়েড ও মারনাস হ্যারিস। ২০২২-২৩ মৌসুমের জন্য ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে নতুন করে যুক্ত হয়েছেন জস ইংলিস, স্কট বোল্যান্ড, উসমান খাওয়াজা, মিচেল মার্শ, ট্রাভিস হেড, মার্কাস স্টইনিস ও মিচেল সোয়েপসনকে।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২০ সদস্যের মধ্যে সবথেকে আলোচিত নাম ইংলিস। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফর্ম করায় বোর্ডের সুনজর অর্জন করেছেন তিনি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা- অ্যাস্টন আগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, জস ইংলিস, উসমান খাওয়াজা, মারনাস ল্যাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, মিচেল সোয়েপসন, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »