দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে মোহামেডানকে হারাল আবাহনী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আবাহনী-মোহামেডান মর্যাদার লড়াইয়ে আজ প্রথমে মোহামেডান ব্যাট করে সংগ্রহ করে ২৫৫ রান। হাফিজের অর্ধ-শতক, রুবেলের ৫১ এবং মাহমুদউল্লাহ রিয়াদের ৪২। তাতে মোহামেডানের রান ২৫৫। মাঝারি রানের লক্ষ্য তাড়া করতে নেমে হনুমা বিহারি এবং জাকের আলী অনিকের হাফ সেঞ্চুরি ৬ উইকেটের জয় পেয়েছে আবাহনী।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ১৫ রান তুলতেই আউট হন নাইম শেখ। এরপর মুনিম শাহরিয়ার আউট হন ২৫ রান করে। এরপর বিহারির সঙ্গে জুটি গড়েন জাকের আলী। দুজনে মিলে দলকে দেখেশুনে নিয়ে যান ১০০’র ওপর। হাফ সেঞ্চুরি হাঁকানো হনুমাকে বিদায় করেন হাফিজ।

রানের চাকা সচল রাখেন জাকের। তুলে নেন হাফ সেঞ্চুরি। ব্যক্তিগত ৬০ রান করেন ফেরেন অনিক। ৪ উইকেট হারালেও আফিফ হোসেন ও অধিনায়ক মোসাদ্দেক মিলে দলকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন। তাদের ব্যাটে ভর করে আর কোন উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় আবাহনী।

এর আগে আবাহনীর বিপক্ষে টস হেরে প্রথম ব্যাটিংয়ে নেমে শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতে ২৫৫ রানে অলআউট হয় মোহামেডান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »