জয়ের সেঞ্চুরির পরেও, দিনশেষে আফ্রিকার লিড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ডারবানে তৃতীয় দিনে আজ সেঞ্চুরি করে বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়েছেন মাহমুদুল হাসান জয়। ২১ বছর বয়সী এই তরুণ ওপেনার শতক করার পরেও দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিন শেষ করেছে ৭৫ রানের লিড নিয়ে।

বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ২৯৮ রানে অলআউট হলে ৬৯ রানের লিড পায় স্বাগতিক দল। ওপেনার মাহমুদুল হাসান জয় ক্যারিয়ার সেরা ইনিংস খেলে শেষ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন ব্যক্তিগত ১৩৭ রানে। তার আগে ৩২৬ বলের মোকাবেলায় হাঁকান ১৫টি চার ও ২টি ছক্কা।

দিনের শেষ ভাগে নেমে কোনো উইকেট হারায়নি দক্ষিণ আফ্রিকা। ৬৯ রানের লিড নিয়ে খেলতে নেমে বিনা উইকেটে ৬ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। যদিও বাংলাদেশের ইনিংস শেষে খেলা হয়েছে মাত্র ৪ ওভার। বৃষ্টির কারণে ম্যাচ অফিসিয়ালরা দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন।

সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)
টস : বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৩৬৭/১০ (১২১ ওভার)
বাভুমা ৯৩, এলগার ৬৭, আরউই ৪১
খালেদ ৯২/৪, মিরাজ ৯৪/৩, এবাদত ৮৬/২

বাংলাদেশ ১ম ইনিংস : ২৯৮/১০ (১১৫.৫ ওভার)
জয় ১৩৭, লিটন ৪১, শান্ত ৩৮, মিরাজ ২৯, ইয়াসির ২২
হার্মার ১০৩/৪, উইলিয়ামস ৫৪/৩

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস : ৬/০ (৪ ওভার)
আরউই ৩*, এলগার ৩*

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »