মিরাজের রান আউট ডমিঙ্গোর দেখা ‘অন্যতম সেরা’

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ডারবান টেস্টের প্রথম দিনে দুর্দান্ত এক রান আউট করে প্রশংসায় ভাসছেন মেহেদী হাসান মিরাজ। তরুণ এই অলরাউন্ডারের সরাসরি থ্রোতে স্টাম্প ভাঙার দৃশ্য রাসেল ডমিঙ্গোর দেখা অন্যতম সেরা রান আউট।

বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে অবদান রাখা মিরাজ ফিল্ডার হিসেবেও দারুণ। মিরাজের ফিল্ডিং দক্ষতার প্রমাণ মিলল ডারবান টেস্টের প্রথম দিনে। তিনে নেমে কিগান পিটারসেন খেলছিলেন স্বাচ্ছন্দ্যে। এমন গুরুত্বপূর্ণ এক মুহূর্তে মিরাজের অবিশ্বাস্য ও নিখুঁত থ্রো সাজঘরে পিটারসেন।

 

তাইতো দিনের খেলা শেষে মিরাজের স্তুতি বাক্য গাইলেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

তিনি বলেন,”আমার দেখা অন্যতম সেরা রান আউট ছিল এটা। ব্যাট ও বল হাতে সে আমাদের বিস্ময়কর এক ক্রিকেটার। সে ভালো কিছু ক্যাচও নিচ্ছে। দারুণ শক্তি আর মানসিকতা তার।”

বল ধরার পর বসে থাকা অবস্থায়ই মিরাজ থ্রো করেন স্ট্রাইকিং প্রান্তের স্টাম্পে। তার করা রান আউটটি এক কথায় ছিল চোখ ধাঁধানো।

ডমিঙ্গো বলেন,”নিজের খেলা নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাস, এমন একজনের কাছ থেকে বিশেষ এটা রান আউট ছিল এটা। এটা দেখা অনেক স্বস্তিদায়ক ছিল।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »