লিটনের ক্যাচ মিস, উইকেটবিহীন সেশন বাংলাদেশের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ডারবানে প্রথম টেস্টের প্রথম সেশন উইকেটবিহীন কাটল বাংলাদেশের বোলারদের। চার মূল বোলার বোলিং করলেও সাফল্য এনে দিতে পারেননি কেউই।

টস জিতলেন, সিদ্ধান্ত নিলেন ফিল্ডিং করবেন মুমিনুল। সেই সাথে তামিম এবং শরিফুলকে নিয়ে অপ্রত্যাশিত খবরটাও দেন। তবে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার জানিয়েই দিলেন তারা টস জিতলে আগে ব্যাটিং-ই নিতেন।

দুই অভিষিক্ত ক্রিকেটার নিয়ে ব্যাটিং পেয়ে ওয়ানডে মেজাজেই ব্যাটিং করেন প্রোটিয়া অধিনায়ক এলগার।
এলগার অর্ধশতক পেয়ে যান ৬০ বলে। উইকেট পেতে অধিনায়ক মুমিনুল শরণাপন্ন হন একমাত্র স্পিনার মেহেদী হাসান মিরাজের। তবে প্রথম সেশনের শেষদিকে একটি সুযোগ অবশ্য এসেছিল।

লাঞ্চ বিরতির আগের ওভারটি করেছেন মিরাজ। ওভারের চতুর্থ বলে উইকেটের পেছনে থাকা লিটনের হাতে ক্যাচ উঠে। তবে সেই ক্যাচ তালুবন্দী করতে পারেননি উইকেটরক্ষক লিটন। ফলে উইকেটবিহীন সেশন কাটাতে হলো বাংলাদেশকে।

২৫ ওভারে বিনা উইকেটে স্কোরবোর্ডে ৯৫ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ৩০ রান করে অপরাজিত রয়েছেন এলগার ও ৩২ রান করে অপরাজিত রয়েছেন সারেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »