ঘরে বসে আইপিএল দেখা হতাশাজনক: কারান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ফিটনেস সমস্যার কারণে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে খেলছেন না স্যাম কারান। যে কারণে মেগা নিলামেও নিজের নাম দেননি ইংল্যান্ডের এই অলরাউন্ডার। যদিও তিনি মানছেন আইপিএলে খেলতে না পারাটা খুবই হতাশার।

গত অক্টোবরে ২০২১ আইপিএলের দ্বিতীয় পর্বে ইনজুরিতে পড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজ থেকে বাদ পড়েছিলেন কারান। ২৩ বছর বয়সী এই অলরাউন্ডারের মতে, নিজের ক্যারিয়ার রক্ষার জন্য এবারের আইপিএল না খেলাটাই সঠিক সিদ্ধান্ত ছিল তার। তাই আইপিএল না খেলায় হতাশার মধ্যে থাকলেও জাতীয় দলের জন্য ফিট থাকতে পেরে আনন্দিত তিনি।

কারান বলেন,”আইপিএলে থাকতে না পেরে খারাপ লাগছে। ঘরে বসে আইপিএল দেখা হতাশাজনক। আমি নিলামে যেতে চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত যেতে পারিনি। যদিও এটা ভালো সিদ্ধান্ত ছিল। আইপিএল আমি একটু আগেই খেলে ফেলেছি। এবার আমি চাইলেই যেতে পারতাম। তবে এখন আমি নেটে বোলিং করছি। সম্ভবত সেখানেও (আইপিএল) আমি বোলিং করতে পারতাম। তবে আমি এখনও তরুণ। তাই এখনই অনেক দর্শকের সামনে আমি যেতে চাইনি। ইনজুরির ঝুঁকিও আমি নিতে চাইনি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »