ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও অবদান রাখতে চান শান্ত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ক্যারিয়ারের শুরু থেকেই (বয়স ভিত্তিক ক্রিকেট) অফ স্পিন বল করেন নাজমুল হোসেন শান্ত। যদিও ম্যাচে কখনো সেভাবে বোলিং করতে দেখা যায় না তাকে। এমনকি অধিনায়ক তার হাতে বল তুলে দেয়ার প্রয়োজনও অনুভব করেন না কখনো। এবার ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও অবদান রাখতে চান শান্ত।

সোমবার রাতে (২৮ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিওতে দেখা যায়, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে বোলিং অনুশীলন করছেন শান্ত। পরে জানা গেল, বেশ কয়েকমাস ধরেই বোলিং অনুশীলন করছেন তিনি।

তিনি বলেন,”বোলিংয়ে যে আগে খুব সিরিয়াস ছিলাম, তা না। শেষ ছয়-সাত মাস ধরে বোলিং নিয়ে কাজ করছি রঙ্গনা হেরাথের সঙ্গে। সঙ্গে অধিনায়ক (মুমিনুল হক) সহায়তা করছেন। সবার যেটা চাওয়া, টেস্টে আমরা যদি ৫-১০ ওভার করে বোলিং করতে পারি তাহলে দলের জন্য খুব ভালো হয়। সেই চিন্তা-ভাবনা নিয়ে এগোচ্ছি এবং আমি এখন প্রতিদিন অনুশীলনে বোলিং করছি। বোলিং নিয়ে খুব গুরুত্বের সঙ্গে কাজ করছি, যদি অবদান রাখতে পারি দলের জন্য ভালো হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »