শেষমুহূর্তে করোনা পজিটিভ অ্যাগার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

২৮ মার্চ করোনা আক্রান্ত হয়েছিলেন উইকেটরক্ষক জস ইংলিস। আজ মঙ্গলবার (২৯ মার্চ) সকালে করোনা আক্রান্ত হয়েছেন অ্যাস্টন অ্যাগার। ফলে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে এই স্পিনারকে ছাড়াই নামতে হচ্ছে অস্ট্রেলিয়াকে।

অ্যাগার ছাড়াও মঙ্গলবার করোনা পরীক্ষায় পজিটিভ এসেছেন অস্ট্রেলিয়া দলের সাইকোথেরাপিস্ট ব্রেন্ডন উইলসনও। এই দুজন ছাড়া বাকিরা নেগেটিভ এসেছেন। আক্রান্ত দুই ক্রিকেটারকে পাঁচ দিনের কোয়ারেন্টিনে পাঠিয়েছে অস্ট্রেলিয়া।

এর আগে ইনজুরির কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন স্টিভেন স্মিথ ও কেন রিচার্ডসন। স্মিথের বদলে মিচেল সোয়েপসন এবং রিচার্ডসনের বদলে বেন ডোয়ারসুইসকে দলে ভিড়িয়েছে অস্ট্রেলিয়া।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »