শেন ওয়ার্নের স্থলাভিষিক্ত বেলিস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শেন ওয়ার্নের স্থলাভিষিক্ত হচ্ছেন ট্রেভর বেলিস। দ্যা হান্ড্রেডে লন্ডন স্পিরিট দলের কোচ হচ্ছেন এই ইংলিশ ম্যান। ২০১৯ সালে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো এই কোচকে বেছে নিয়েছে লন্ডন স্পিরিট ফ্র্যাঞ্চাইজিটি।

৫৯ বছর বয়সী বেলিসের আগে দলটির কোচ ছিলেন ওয়ার্ন। কোচ হিসেবে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো ছাড়াও বেশ কিছু দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তার। ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ইংল্যান্ডের কোচ ছিলেন তিনি।

এছাড়া আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদে কোচিং করিয়েছেন তিনি। বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়েও কোচিং করিয়েছেন তিনি।
এর আগে গত ৪ মার্চ থাইল্যান্ডে অবকাশ যাপনের সময় তার নিজস্ব ভিলাতে অচেতন অবস্থায় পাওয়া যায় ওয়ার্নকে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে প্রায় ১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ওয়ার্ন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »